২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইজ্যাক ছবির সঙ্গে কান্দাহার হাইজ্যাকিংয়ের মিল ও অমিল

বিমান ছিনতাই বিষয়ক বলিউডের নির্মিতব্য একটি ছবির সঙ্গে বাস্তব ঘটনার মিল রয়েছে। ছবির কাহিনীর মতোই ১৯৯৯ সালে ভারতীয় একটি বিমান ছিনতাই হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

মুম্বাই, মার্চ ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- বিমান ছিনতাই বিষয়ক বলিউডের নির্মিতব্য একটি ছবির সঙ্গে বাস্তব ঘটনার মিল রয়েছে। ছবির কাহিনীর মতোই ১৯৯৯ সালে ভারতীয় একটি বিমান ছিনতাই হয়েছিল। তবে 'হাইজ্যাক' ছবির পরিচালক কুনাল শিবদাসানি তার ছবিতে গুরুত্ব দেবেন বিমানের যাত্রীদের উদ্ধার অভিযানের ব্যাপারে। ছবিতে দেখা যাবে নায়ক শাইনি আহুজা বিমানের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। কান্দাহার বিমান ছিনতাইয়ের ক্ষেত্রে বাস্তবে এমনটা ঘটেনি। এ প্রসঙ্গে শিবদাসানি রয়টার্সকে বলেন, "কান্দাহার বিমান ছিনতাই ঘটনার সঙ্গে এর মিল রয়েছে বলে মনে হতে পারে, তবে 'হাইজ্যাক' পুরোটাই কল্পিত কাহিনী নির্ভর ছবি।" তিনি বলেন, "আমরা কান্দাহার ছিনতাইকারী বা যারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের লক্ষ্য করে ছবি তৈরি করছি না।" ১৯৯৯ সালের ক্রিসমাসের প্রাক্কালে কাঠমান্ডু ও নিউ দিল্লির মাঝামাঝি থাকা অবস্থায় ১৮৯ জন যাত্রী বহনকারী ভারতীয় এয়ারবাস এ - ৩০০ ছিনতাই করেন ৫ সশস্ত্র ছিনতাইকারী। আফগানিস্তানের কান্দাহারে অবতরণের আগে বিমানটি পশ্চিম ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমীরাত হয়ে আসে। ছিনতাইয়ের ৭ দিনের মধ্যে ছিনতাইকারীরা বিমানের একজন আরোহীকে হত্যা করে। ছিনতাইকারীদের দাবি অনুযায়ী ৩ জন কাশ্মির বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীকে ভারত সরকার জেল থেকে ছেড়ে দেওয়ার পর বিমানের বাকী আরোহীদের মুক্তি দেওয়া হয়। ভারত দাবি করে, ওই ছিনতাইকারীদের সকলেই ছিল পাকিস্তানি। পাকিস্তান এই দাবি অস্বীকার করে। ছিনতাইকারীদের কাউকেই পরে ধরা যায়নি। ভারতের জেল থেকে মুক্তি পাওয়া তিন বিদ্রোহীর একজন ব্রিটেনে জন্ম নেওয়া আহমেদ ওমর সায়ীদ শেখ। ২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ডেনিয়েল পার্ল হত্যাকান্ডের সঙ্গে জড়ি থাকার অপরাধে পাকিস্তান আদালত এই ওমরকে পরে মৃতুদন্ড দেয়। শিবদাসানি বলেন, "আমার ছবিটি পুরোপুরি বানিজ্যিক। কান্দাহার ঘটনার সঙ্গে মিলের জন্য যদি কেউ আমার ছবি দেখতে আসে সেটা আমার জন্য বাড়তি পাওনা।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৩৩৭ ঘ