২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানের জন্য অবসর নিতে পারেন গিনেথ প্যালট্রো

অর্থ আর খ্যাতির পেছনেই শুধু ছোটেন- এ কথাটা সব তারকার বেলায় আর খাটে না। বিশেষ করে হলিউড তারাকাদের বেলায় এ কথা বলা কঠিন হয়ে পরছে। ইদানিং যেভাবে তারা মা হওয়া, সন্তান দত্তক নেওয়া ইত্যাদি ব্যাপারে ব্যাকুল হয়ে উঠছেন এবং এসবের জন্য কাজের ক্ষেত্র সংকুচিত করে আনছেন, এমনকী নিচ্ছেন অবসর- তাতে ওরকম কিছু বলা সত্যিই বেশ মুশকিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 05:49 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

মার্চ ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অর্থ আর খ্যাতির পেছনেই শুধু ছোটেন- এ কথাটা সব তারকার বেলায় আর খাটে না। বিশেষ করে হলিউড তারাকাদের বেলায় এ কথা বলা কঠিন হয়ে পরছে। ইদানিং যেভাবে তারা মা হওয়া, সন্তান দত্তক নেওয়া ইত্যাদি ব্যাপারে ব্যাকুল হয়ে উঠছেন এবং এসবের জন্য কাজের ক্ষেত্র সংকুচিত করে আনছেন, এমনকী নিচ্ছেন অবসর- তাতে ওরকম কিছু বলা সত্যিই বেশ মুশকিল। অবসরের তালিকায় এবার যোগ হতে যাচ্ছে অস্কার বিজয়ী গিনেথ প্যালট্রোর নাম। পুরোপুরি অবসর নেবেন কী না তা না জানালেও কাজে লম্বা বিরতি যে নিচ্ছেন সেটা খোলাসা করেই বলেছেন এই হলিউড তারকা। দু সন্তান অ্যাপল (৩ মাস) আর মোজেসকে (১ বছর) পর্যাপ্ত সময় দেবার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিলেন। খবর লন্ডনের ডেইলি মিরর এর। এ বছরের শেষদিকে কাজে যোগ দিতে পারেন 'সেক্সপিয়ার ইন লাভ' তারকা। তবে সে পর্যন্ত তিনি স্বামী ক্রিস মার্টিনের লন্ডনের বাড়িতে থাকবেন বলে ডেইলি মিররকে জানিয়েছেন তিনি। ব্রিটিশ ট্যাবলয়েডকে প্যালট্রো বলেন, "আগামী ফল (শরৎকাল) এর আগে আমি আর কোন ছবিতে অভিনয় করছি না। আমার কাছে পরিবারই এখন সব। লন্ডনই এখন আমার বাড়ি। এখানেই আমরা এখন সময় কাটাব।" তারকা পরিবারে জন্মেছেন গিনেথ প্যালট্রো। বাবা ছিলেন টিভি ও চলচ্চিত্র পরিচালক ব্র"স প্যালট্রো আর মা অভিনেত্রী ব্লিথ ডেনার। বড় হয়েছেন লস অ্যাঞ্জেলসে। ১৯৯৬ সালে এমা ছবিতে অভিনয় করে তিনি সাড়া জাগান। চমৎকার ইংরেজি উচ্চারণের কারণে ইউরোপ ও এশিয়ায় বিশেষভাবে সমাদৃত হন গিনেথ। দু বছর পর তার অভিনীত শেক্সপিয়ার ইন লাভ দশ কোটি মার্কিন ডলার আয় করে। ওই ছবিতে চমৎকার অভিনয়ের জন্য অস্কার সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এত কিছু সত্ত্বেও সন্তানদের জন্য সবকিছু ছাড়তে যাচ্ছেন। কারণ মায়ের কাছে তার সন্তানই সবচেয়ে বড় পুরস্কার। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১১৪১ ঘ