২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ধরা পড়েছেন উইনোনা রাইডার

শুধরালেন না হলিউড তারকা উইনোনা রাইডার । চুরির বদভ্যাস ছিল তার। এ জন্য ধরা পরে আদালতেও যেতে হয়েছে বহুবার। কিন্তু তবুও অভ্যাস বদলায়নি তার। এবার সামান্য প্রসাধন চুরি করে তিনি ধরা পরেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 12:53 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মার্চ ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- শুধরালেন না হলিউড তারকা উইনোনা রাইডার । চুরির বদভ্যাস ছিল তার। এ জন্য ধরা পরে আদালতেও যেতে হয়েছে বহুবার। কিন্তু তবুও অভ্যাস বদলায়নি তার। এবার সামান্য প্রসাধন চুরি করে তিনি ধরা পরেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার। কিছু দিন আগে হলিউডের একটি দোকান থেকে প্রচুর মালামাল কিনেছিলেন তিনি। সেগুলোর দামও ঠিকভাবে মিটিয়ে দিয়েছেন। অথচ ব্যাগভর্তি জিনিস নিয়ে বের হবার সময় হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। অস্বস্তিবোধ করলেও বিক্রেতা উইনোনাকে ডাকতে বাধ্য হন। তার ব্যাগ পরীক্ষা করে দেখা যায়, সামান্য একটা প্রসাধনীর দাম না দিয়েই তিনি চলে যাচ্ছিলেন। অবশ্য জিনিসটি কিভাবে তার ব্যাগে এল তিনি তা জানেন না বলে দাবি করেছেন হলিউড অভিনেত্রী। এটা প্রথম বার হলে অবশ্য ভিন্ন কথা ছিল। ২০০১ সালের ১২ ডিসেম্বর তিনি আরেকবার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলের একটি দোকান থেকে সাড়ে ৫ হাজার ডলার দামের পোশাক ও অন্যান্য জিনিস লুকিয়ে নেবার সময় ধরা পড়েছিলেন। সেবার তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ২০০২ সালে আদালত তাকে তিন বছর পর্যবেক্ষণে রাখার আদেশ দেয়। সেই সঙ্গে ৪৮০ ঘন্টা কমিউনিটি সার্ভিস, ৩ হাজার ৭০০ ডলার জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ দোকানের মালিককে ৬ হাজার ৩৫৫ ডলার দেয়ার নির্দেশ দেয়। বিচারক তাকে মানসিক ও নেশা বিষয়ে কাউন্সেলিং নেওয়ারও নির্দেশ দেন। উইনোনা রাইডারের 'ক্রিপ্টোম্যানিয়া' বা চুরি করার রোগ রয়েছে বলে একাধিক পত্রিকা উল্লেখ করেছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১৮৪৮ ঘ