মার্চ ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। তার প্রযোজনা সংস্থার নাম এস টু গ্লোবাল প্রোডাকশনস। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
সেলিব্রেটি বিগ ব্রাদার ২০০৭ শিল্পার জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। সেই রিয়ালিটি শো তার জীবনে গতি এনে দিয়েছে, এরপর শুধু একের পর এক সাফল্য তার ঝুড়িতে জমছে। তাছাড়া ফির মিলেঙ্গে (২০০৪), দশ (২০০৫), আপনে (২০০৭), মেট্রো (২০০৭) এসব ছবিতে তার অনবদ্য অভিনয়তো আছেই। বেছে বেছে কাজ করার জন্য শুধু নয় অভিনয়ে তিনি যে পারদর্শিতা দেখিয়েছেন তাও এখন অনস্বীকার্য।
এতোসব সাফল্যের ফলে আত্মবিশ্বাসী শিল্পা এখন প্রযোজক হচ্ছেন। চলচ্চিত্রের নাম এখনো ঠিক হয়নি। তবে দুটো ছবির একটিতে তিনি নিজে অভিনয় করবেন বলে জানিয়েছেন।
শিল্পা জানান, যুক্তরাজ্যের রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করার পর থেকে তার কাছে হলিউডের অনেক প্রস্তাব এসেছে এবং এখনো আসছে। তবে শিল্পা পছন্দসই চিত্রনাট্যের অপেক্ষায় আছেন। স
bdnews24