মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোর উপর বেশ ক্ষেপে আছেন অরুণা বিশ্বাস। কারণ এসব চ্যানেলগুলোর কাছে তার পাওনা প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। আর এই টাকা আদায়ের জন্য প্রায় তিন বছর ধরে স্যাটেলাইট চ্যানেলগুলোতে তিনি ধর্না দিয়ে যাচ্ছেন।
এই প্রসঙ্গে অরুণা বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিগত জোট সরকারের আমলে বেশ কিছু নাটক নির্মাণ করে বিভিন্ন চ্যানেলগুলোতে প্রচার করি। নাটক প্রচার হলেও সেগুলোর বিনিময়ে যে টাকা পাওয়ার কথা তা এখনও পাইনি। শুধু আমি না, অনেক প্রযোজকদেরই একই সমস্যা। টাকার কথা বললেই, চ্যানেলগুলো বর্তমান রাজনৈতিক অবস্থার দোহাই দিয়ে বলে কয়েকদিন পরেই অবস্থা ভালো হলেই টাকা দিয়ে দিব। কিন্তু সেই কায়েকদিন আর শেষ হয় না।"
টাকা বাকি থাকলেও নাটক নির্মাণ বন্ধ করেননি অরুণা বিশ্বাস। স
bdnews24