২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপল সাময়িকীতে লোপেজের জমজ সন্তানের ছবি

ল্যাটিন তারকা জেনিফার লোপেজ এর জমজ সন্তানের ছবি প্রকাশ করেছে বিখ্যাত বিনোদন সাময়িকী পিপল। ৩৮ বছর বয়স্ক অভিনেত্রীর ম্যাক্স ও এমি নামের এই জমজ সন্তান দুটি ২২ ফেব্র"য়ারি নিউ ইয়র্কের লং আইল্যান্ডের এক হাসপাতালে জন্মগ্রহণ করে ১০ মিনিটের ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মার্চ ২৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ল্যাটিন তারকা জেনিফার লোপেজ এর জমজ সন্তানের ছবি প্রকাশ করেছে বিখ্যাত বিনোদন সাময়িকী পিপল। ৩৮ বছর বয়স্ক অভিনেত্রীর ম্যাক্স ও এমি নামের এই জমজ সন্তান দুটি ২২ ফেব্র"য়ারি নিউ ইয়র্কের লং আইল্যান্ডের এক হাসপাতালে জন্মগ্রহণ করে ১০ মিনিটের ব্যবধানে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিনোদন সাময়িকীর শুক্রবারের সংখ্যার প্রচ্ছদে ছাপা হয়েছে ছবিটি। এ ছাড়াও পত্রিকার ভিতরের ১২ পৃষ্ঠা জুড়ে ম্যাক্স ও এমির বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে জেনিফার ও সন্তানদের বাবা মার্ক অ্যান্থনির আনন্দিত মুখচ্ছবিও ফুটে উঠেছে। ৩৮ বছর বয়স্কা ল্যাটিন গায়িকা ও অভিনেত্রীর এরাই প্রথম সন্তান। গত কয়েক বছর ধরে বিভিন্ন পত্র পত্রিকায় লোপেজের মা হওয়ার তীব্র আকুলতার কথা প্রকাশিত হয়েছে। এর আগের একাধিক সম্পর্কের সুবাদে একটি কন্যা ও ২টি ছেলে রয়েছে সালসা গায়ক মার্ক অ্যান্থনির। লোপেজের সঙ্গে এটি তার তৃতীয় বিয়ে। জমজ সন্তানদের প্রথম ছবির মালিকানার জন্য লোপেজ-অ্যান্থনি দম্পতিকে পিপল সাময়িকী ইতোমধ্যে ৬০ লাখ ডলার দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। স