২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ মার্চের নাটক নিয়ে খালিদ মাহমুদ মিঠু

চিত্রশিল্পী ও নাট্য নির্দেশক খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় 'স্বপ্নের মত' নাটকটি ২৬ মার্চ সন্ধ্যা ৭টা ৫০মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের ছোট গল্প 'স্বপ্নের মত' অবলম্বনে এই নাটকটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য তৈরি ও চিত্র গ্রহণও করেছেন মিঠু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চিত্রশিল্পী ও নাট্য নির্দেশক খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় 'স্বপ্নের মত' নাটকটি ২৬ মার্চ সন্ধ্যা ৭টা ৫০মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের ছোট গল্প 'স্বপ্নের মত' অবলম্বনে এই নাটকটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য তৈরি ও চিত্র গ্রহণও করেছেন মিঠু। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মম, সীমানা, সোহান খান, সোহেল, সাবিহা জামান ও খালেদা আক্তার কল্পনা। সাত বছর ধরে প্রতি বছর স্বাধিনতা দিবস উপলক্ষে বিশেষ নাটক নির্মাণ করে আসছেন খালিদ মাহমুদ মিঠু। তার পরিচালনায় প্রথম স্বাধীনতা দিবসের নাটক 'ধূসর অ্যালবাম' প্রচারিত হয় ১৯৯৪ সালের ২৬ মার্চ বিটিভিতে। স্বাধীনতা দিবস উপলক্ষে ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে তিনি পরপর তিন বছর 'আমাদের বাড়ি' নামে তিন পর্বের নাটক নির্মাণ করেন। বিশেষ দিবসে বিশেষ নাটক নির্মাণ প্রসঙ্গে মিঠু বলেন, "আমি সব সময় মনে করি দেশের বিশেষ দিনগুলোকে বিশেষ ভাবে মূল্যায়ন করা দরকার। অতীত ইতিহাস আমরা যতটুকু জানি তা বর্তমান প্রজন্মের জন্য উপযোগী করে তুলে ধরতে চাই। এই কারণে বিশেষ বিশেষ দিবসগুলোতে আমি বিশেষ নাটক নির্মাণ করে থাকি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএ/ওএস/১৯৩৫ঘ.