২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তায় স্বাধীনতা দিবসের কনসার্ট

গ্রামীন ফোন আয়োজিত স্বাধীনতা দিবস কনসার্ট থেকে আয়োজিত অর্থ দিয়ে অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করা হবে। তথ্যটি জানালেন গ্রামীন ফোনের পিআরও সৈয়দ ইয়াসমিন বখত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গ্রামীন ফোন আয়োজিত স্বাধীনতা দিবস কনসার্ট থেকে আয়োজিত অর্থ দিয়ে অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করা হবে। তথ্যটি জানালেন গ্রামীন ফোনের পিআরও সৈয়দ ইয়াসমিন বখত। তিনি বলেন, "পঙ্গু, অসহায় ও দরিদ্র মুক্তিযোদ্ধাদের সহায়তার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নতুন প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্যেই এই কনাসার্টের আয়োজন করা হয়েছে।" ২৬ মার্চ বিকেল ৪টায় গুলশান ইয়ুথ ক্লাবে আয়োজিত 'আমার সুরে স্বাধীন বাংলা' শিরোনামে এই কনসার্টে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও কনসার্টে অংশ নিবে - অর্ণব, অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, পাওয়ার সার্চ, যাত্রী, দলছুট, মাইলস ও রেনেসাঁ। গ্রামীন ফোনের আয়োজনে কনসার্টের অর্জিত অর্থ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সহায়তা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/১৯৩৪ঘ.