মার্চ ২২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- পাকিস্তানের ক্রিকেট দলের প্রয়াত কোচ বব উলমারের মৃত্যু রহস্যের প্রেক্ষিতে বলিউডে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবির নাম 'জান্নাত'। ২০০৭ সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এ এক অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে এই তারকা কোচের মৃত্যু হয়।
কুনাল দেশমুখ ছবিটি পরিচালনা করছেন। তিনি ছবিতে খেলার জগতের এক অন্ধকারাচ্ছন্ন দিক ফুটিয়ে তোলার চেষ্টা করছেন।
ধারনা করা হয়, গত বিশ্বকাপে পাকিস্তানের খেলায় ম্যাচ পাতানোর বিষয়কে কেন্দ্র করে উলমারের মৃত্যু ঘটে। কুনাল রয়টার্সকে বলেন, একজন বুকিকে নিয়ে ছবির কাহিনী আবর্তিত হলেও ছবিতে উলমারের মৃত্যুটি দেখানো হবে।
৫৮ বছর বয়স্ক উলমার ২০০৭ সালের ১৮ মার্চ মৃত্যুবরণ করেন। এদিন তার দল পকিস্তান ওয়ার্ল্ড কাপের নবাগত দল আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয়।
সেদিন উলমারকে হোটেলে তার রুমে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ধারণা করা হয়, ম্যাচ পাতানোর অভিযোগের সঙ্গে এই মৃত্যুর যোগ থাকতে পারে। তবে পরিচালক দেশমুখ বলেছেন যে, তিনি এই ছবিতে এ রহস্যের কোন সমাধান দিতে চান না ।
তার মতে, ছবিটি উলমারের মৃত্যুর উপর ভিত্তি করে কিন্তু উলমারকে নিয়ে নয়। ছবিতে উলমারের মৃত্যুর কারণ কিংবা এর জন্য দায়ী ব্যাক্তিকে খুঁজে বের করা কিংবা তার মৃত্যু রহস্য উদঘাটন করার জন্য নির্মিত হয়নি।
'জান্নাত' আগামী ২রা মে মুক্তি পাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/এমআইআর/১৯০৮ ঘ
bdnews24