২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেন রাইমা

ভারতীয় ক্রিকেটের সুদর্শন তারকা খেলোয়াড় যুবরাজের সাথে সম্পর্কের কথা অস্বীকার করলেন বলিউড অভিনেত্রী রাইমা সেন। তার মতে পত্রপত্রিকায় তাকে এবং যুবরাজকে নিয়ে প্রকাশিত সব খবরই গুজব। ভারতের একাধিক পত্রিকায় রাইমার এ বক্তব্য প্রকাশিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মার্চ ২২(বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতীয় ক্রিকেটের সুদর্শন তারকা খেলোয়াড় যুবরাজের সাথে সম্পর্কের কথা অস্বীকার করলেন বলিউড অভিনেত্রী রাইমা সেন। তার মতে পত্রপত্রিকায় তাকে এবং যুবরাজকে নিয়ে প্রকাশিত সব খবরই গুজব। ভারতের একাধিক পত্রিকায় রাইমার এ বক্তব্য প্রকাশিত হয়। যুবরাজ প্রসঙ্গে রাইমা বলেন, তারা পরস্পরকে অনেকদিন ধরে জানেন। তারা দুজনে কিছুদিন আগে দিল্লিতে অনুষ্ঠিত উইলস লাইফস্টাইল ইন্ডিয়া ফ্যাশন উইক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন। সেখানে তারা বন্ধুত্বপূর্ণ সময় কাটান। রাইমার ধারণা, তাদের দুজনের সম্পর্কের কথা বলার একমাত্র কারণ তারা দুজনেই ব্যাচেলর এবং দুজনেরই তারকা খ্যাতি আছে। মুনমুন তনয়া বলেন, আমি মুম্বাইতে অনেক অনুষ্ঠানে অংশগ্রহন করেছি কিন্তু এ ধরনের কিছুই এখনো ঘটেনি। রাইমা সেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তীতুল্য নায়িকা সুচিত্রা সেনের দৌহিত্রী। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/এমআইআর/১৮৫৫ ঘ