২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিন্থলের অ্যাম্বাসেডর হৃত্বিক

হাজারো সমালোচনা আর নিষেধাজ্ঞা সত্ত্বেও 'যোধা আকবর' ছবির বিপুল সাফল্যের পর হৃত্বিকের কদর আরও বেড়েছে। বিজ্ঞাপনের জগতে আগেও তিনি ছিলেন কাঙ্খিত। এবার নতুন ও উন্নতমানের সিন্থল পণ্য যথা সাবান, ট্যালকম পাউডার ও ডিওডারান্টের জন্য তাকে অ্যাম্বাসেডর নিয়োগ করেছে সিন্থল কর্তৃপক্ষ। খবর জিনিউজডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

মার্চ ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হাজারো সমালোচনা আর নিষেধাজ্ঞা সত্ত্বেও 'যোধা আকবর' ছবির বিপুল সাফল্যের পর হৃত্বিকের কদর আরও বেড়েছে। বিজ্ঞাপনের জগতে আগেও তিনি ছিলেন কাঙ্খিত। এবার নতুন ও উন্নতমানের সিন্থল পণ্য যথা সাবান, ট্যালকম পাউডার ও ডিওডারান্টের জন্য তাকে অ্যাম্বাসেডর নিয়োগ করেছে সিন্থল কর্তৃপক্ষ। খবর জিনিউজডটকমের। ১৯ মার্চ সোমবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন গোদরেজ ইন্ড্রাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রেসিডেন্ট তানিয়া দুবাশ। সিন্থল গোদরেজ কনজিউমার প্রডাক্টস এর একটি জনপ্রিয় ব্র্যান্ড আইটেম। এ প্রসঙ্গে হৃত্বিক বলেন, "এটা খুবই সম্মানের বিষয় যে সিন্থলের মতো ব্রান্ডের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি যার রয়েছে এক দীর্ঘ ঐতিহ্য।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৮২৯ ঘ