২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাম্বো'র সিকোয়েল তৈরির পরিকল্পনা করছেন স্ট্যালোন

চতুর্থ সিকোয়েলটি সুপারহিট হওয়ার পর র‌্যাম্বো ছবির পঞ্চম সিকোয়েল তৈরির কথা ভাবছেন সিলভেস্টার স্ট্যালোন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 10:54 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

মার্চ ১৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- চতুর্থ সিকোয়েলটি সুপারহিট হওয়ার পর র‌্যাম্বো ছবির পঞ্চম সিকোয়েল তৈরির কথা ভাবছেন সিলভেস্টার স্ট্যালোন। খবর টাইমস অফ ইন্ডিয়ার। স্ট্যালোন জানিয়েছেন যে তিনি ইতোমধ্যে পঞ্চম র‌্যাম্বোর চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। তবে এবারের ছবিটি হবে একেবারেই অন্যরকম। সুইডিশ এক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, "র‌্যাম্বো'র ধরনটা আমি বদলে ফেলতে চাই। চরিত্রটা নিয়ে আমি একটু নীরিক্ষা করব বলে ঠিক করেছি। এটা আরেকটা যুদ্ধের ছবি হবে না। যুদ্ধ নিয়ে আর আমি কাজ করতে চাই না। কী করব সেটা এখনই আমি বলতে চাই না।" স্ট্যালোনের র‌্যাম্বো সিরিজ শুরু হয়েছে ২৫ বছর আগে। এর প্রথম ছবিটি ছিল ফার্স্ট ব্লাড। এরপর ১৯৮৫ ও ১৯৮৮ সালে যথাক্রমে তৈরি হয়েছে ফার্স্ট ব্লাড পার্ট টু ও র‌্যাম্বো পার্ট থ্রি। ২০০৮ সালে মুক্তি পেয়েছে সিরিজের চতুর্থ ছবিটি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৩৬ ঘ