মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চলচ্চিত্রের অতীতকে ফিরে পেতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই বাংলার সাহিত্য নির্মিত চলচ্চিত্র উৎসব। পশ্চিমবঙ্গের নন্দন প্রেক্ষাগৃহ এবং পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র (কলকাতা) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের নাম দেওয়া হয়েছে দুই বাংলার সাহিত্য নির্মিত প্রথম 'সিনেমা উৎসব'।
পশ্চিমবঙ্গে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। ছবিগুলো প্রদর্শিত হবে নন্দন-২ প্রেক্ষগৃহে। একই সময় বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য 'হীরালাল সেন পুরস্কার- ২০০৮' প্রদান করা হবে।
এই উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের আটটি ছবি এবং পশ্চিমবঙ্গের আটটি ছবিসহ মোট ১৬টি ছবি। বেঙ্গলি ফিল্ম ও লাভার্স সোসাইটির সচিব জয়ন্তকুমার ঘোষ ও মুখপাত্র কে. জি. দাস স
bdnews24