২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তা মুখির প্রত্যাবর্তন

সাবেক মিস ওয়ার্ল্ড যুক্তা মুখি চলচিত্রে ফিরে আসছেন। মাধুরী, গোবিন্দদের প্রত্যাবর্তন দেখে তিনি এ পদক্ষেপ নিয়েছেন কিনা জানা যায়নি। তবে তার ভক্তরা, যদি এখনো কেউ থেকে থাকেন, তাদের জন্য সুখবর বটে। তার প্রত্যাবর্তনে বলিউড কতটা লাভবান হবে তা সময়ই বলে দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সাবেক মিস ওয়ার্ল্ড যুক্তা মুখি চলচিত্রে ফিরে আসছেন। মাধুরী, গোবিন্দদের প্রত্যাবর্তন দেখে তিনি এ পদক্ষেপ নিয়েছেন কিনা জানা যায়নি। তবে তার ভক্তরা, যদি এখনো কেউ থেকে থাকেন, তাদের জন্য সুখবর বটে। তার প্রত্যাবর্তনে বলিউড কতটা লাভবান হবে তা সময়ই বলে দেবে। চলচ্চিত্র শিল্প লাভবান হোক বা না হোক যুক্তার ছবির অভাব হচ্ছে না। মেমসাহেব - লস্ট ইন এ ম্যারেজ নামে এক ছবিতে কাজ করছেন তিনি। ছবিটি এ বছরই মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় এই মডেল ১৯৯৯ সালে লন্ডনে আয়োজিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শিরোপা লাভ করেন। ভারতীয় ধ্র"পদী সঙ্গীতে তালিম নেয়া ৫ ফুট ১১ ইঞ্চির যুক্তা প্রাণী বিদ্যায় পড়াশোনা করেছেন। আশৈশব নিরামিশভোজী যুক্তা ২০০১ সালে একটি তামিল ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ২০০২ সালে হিন্দি ছবি 'পিয়াসা' তে অভিনয় করেন তিনি। লাভ ইন জাপান, কাঠপুতলি, কভ কহাবা তু আই লাভ ইউ ছবিগুলিতে যুক্তা অভিনয় করলেও এগুলি আলোর মুখ দেখেনি। ভোজপুরী ছবি কভ কহাবা তে অবশ্য স্রেফ আইটমে গার্ল হিসেবেই ছিলেন তিনি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/