২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপেরা জগতে বংশালির প্রবেশ

মঞ্চ সঞ্জয় লীলা বানশালির অন্যতম দুর্বলতা। মঞ্চনাটকে নিজেকে কোন না কোন ভাবে জড়াবেন এ ছিল তার অন্যতম স্বপ্ন। তবে তার নিজ দেশ ভারতে নয়, এই স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে প্যারিসের থিয়েটারে। সেখানে শুক্রবার মঞ্চায়িত হল বানশালির নির্দেশনায় গীতিনাট্য পদ্মাবতী। চিতোরগড়ের রাজপুত রাণী পদ্মিনীর জীবনী অবলম্বনে পদ্মাবতী রচিত হয়েছে। নাম, কাহিনী আর পোশাক বাদে নাট্যকার অভিনেতা অভিনেত্রী কলাকুশলী সবাই ছিলেন ফরাসি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মঞ্চ সঞ্জয় লীলা বানশালির অন্যতম দুর্বলতা। মঞ্চনাটকে নিজেকে কোন না কোন ভাবে জড়াবেন এ ছিল তার অন্যতম স্বপ্ন। তবে তার নিজ দেশ ভারতে নয়, এই স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে প্যারিসের থিয়েটারে। সেখানে শুক্রবার মঞ্চায়িত হল বানশালির নির্দেশনায় গীতিনাট্য পদ্মাবতী। চিতোরগড়ের রাজপুত রাণী পদ্মিনীর জীবনী অবলম্বনে পদ্মাবতী রচিত হয়েছে। নাম, কাহিনী আর পোশাক বাদে নাট্যকার অভিনেতা অভিনেত্রী কলাকুশলী সবাই ছিলেন ফরাসি। খবর টাইমস অফ ইন্ডিয়ার। সৌন্দর্য আর আত্মত্যাগের জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন রাণী পদ্মাবতী। কেউ কেউ মনে করেন, পদ্মাবতীর অস্তিত্ব কাল্পনিক। অপেরা ব্যালেটি রচনা করেছেন নাট্যকার আলবার্ট রুসেল। স্বনামধন্য ফরাসি সোপ্রানো সিলভি ব্র"নেট নাম ভূমিকায় অভিনয় করেছেন। রতন সেন আর আলাউদ্দিনের চরিত্র রূপদান করেছেন যথাক্রমে ফিনুর জারনাসন আর আলেন ফন্ডারি। পোশাক পরিকল্পনা করেছেন বিখ্যাত ডিজাইনার রাজেশ প্রতাপ সিং। নৃত্য পরিচালনা করেছেন তনুশ্রী শংকর। মঞ্চ পরিকল্পনা করেছেন সঞ্জয় লীলা বানশালির কাছের মানুষ উমাঙ কুমার ভান্ডুলা। তিনি সাওয়ারিয়া ছবির সেট ডিজাইন করে প্রশংসিত হয়েছেন। উমাঙ কুমারের পরিকল্পনা অনুযায়ী বা