২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়ারের গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছে আদালত

অবশেষে গিয়ারের আবেদনে সাড়া দিয়েছেন সুপ্রিম কোর্ট। শিল্পা শেঠিকে জনসমক্ষে চুমু দেওয়ার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় হলিউড তারকা রিচার্ড গিয়ারের নামে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। সাথে নির্দেশ ছিল তিনি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না। ওদিকে আদালতের নির্দেশ পাবার আগেই তিনি ভারত ছেড়েছিলেন। খবর জিনিউজডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অবশেষে গিয়ারের আবেদনে সাড়া দিয়েছেন সুপ্রিম কোর্ট। শিল্পা শেঠিকে জনসমক্ষে চুমু দেওয়ার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় হলিউড তারকা রিচার্ড গিয়ারের নামে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। সাথে নির্দেশ ছিল তিনি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না। ওদিকে আদালতের নির্দেশ পাবার আগেই তিনি ভারত ছেড়েছিলেন। খবর জিনিউজডটকমের। আইনি প্যাঁচে পড়ে গিয়ারের বিড়ম্বনা ছিল চরমে। গিয়ার ভারতে ঢুকতে ভরসা পাচ্ছিলেন না। তিব্বতের বিখ্যাত ধর্মগুরু দালাইলামার সঙ্গে জরুরি সাক্ষাতের জন্য তার ভারতে যাওয়া দরকার ছিল। এসব ঝামেলার কারণে দালাইলামার সঙ্গে গিয়ারের পূর্ব নির্ধারিত সাক্ষাতে অনিশ্চয়তা দেখা দেয়। বাধ্য হয়ে গিয়ার উচ্চ আদালতে তার নামে জারি করা পরোয়ানা থেকে অব্যহতির জন্য আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন চলতি সপ্তাহে। রিচার্ড গিয়ার ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, এবার ভারত ছাড়ার আগ পর্যন্ত তাকে যেন আর কোন রকম হয়রানি না করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/ওএস/এমআইআর/১৯৫১ঘ.