মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শাহীন সুমন জুটির নতুন ছবি 'অংক' এর কাজ শুরু হতে যাচ্ছে জুলাই মাসে। আর এই ছবির মাধ্যমে তাদের পরিচালিত ছবির সংখ্যা দাড়াবে ৩০টি।
ছবিতে অভিনয় করছেন - শাকিব খান, আমিন খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।
এই ছবিটি ছাড়াও শাহীন-সুমন পরিচালক জুটি দিলীপ বিশ্বাসের 'সমাধি' ছবির পুনঃ নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন। এতে অভিনয় করছেন শাকিব খান, আমিন খান ও শাবনূর। ছবিটির শুটিংয়ের কাজ অর্ধেক শেষ। বাকী শুটিং ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত করে শেষ হবে।
এই পরিচালকদ্বয়ের একজন সুমন বলেন, "আমরা সমাধি ছবিটি নিয়ে খুব আশাবাদী। আর অংক ছবির কাজ জুলাইয়ের প্রথম দিকে শুরু করব।"
এই ছবি ছাড়াও শাহীন সুমন জুটি 'কে আপন কে পর' ছবির শুটিংয়ের কাজ প্রায় শেষ করে এনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/২২৩৩ঘ.
bdnews24