২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগানের মালী তৈরি করবেন ম্যাডোনার মিউজিক ভিডিও

ম্যাডোনার পরবর্তী অ্যালবামে পেশাদারি গান থাকছে না। এবার তিনি তৈরি করতে যাচ্ছেন একটি ডকুমেন্টারি যার বিষয়বস্তু আফ্রিকা। নাম রাখা হবে - আই অ্যাম বিকজ উই আর। খবর জিনিউজডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ম্যাডোনার পরবর্তী অ্যালবামে পেশাদারি গান থাকছে না। এবার তিনি তৈরি করতে যাচ্ছেন একটি ডকুমেন্টারি যার বিষয়বস্তু আফ্রিকা। নাম রাখা হবে - আই অ্যাম বিকজ উই আর। খবর জিনিউজডটকমের। তবে খবরের কেন্দ্রবিন্দু তার প্রামাণ্যচিত্র নয় বরং এর পরিচালক। কারণ ম্যাডোনা পরিচালনার পুরো দায়িত্ব তুলে দিয়েছেন তার বাড়ির প্রাক্তন মালীর হাতে। তিনি চাইলে যেকোন পেশাদার ডাকসাইটে পরিচালক রাখতে পারতেন। তার বদলে নাথান রিসম্যানকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দিলেন। উল্লেখ্য, নাথান রিসম্যান তার মালীর নাম। ম্যাডোনার কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি রিচম্যানকে নিয়ে অনেক আশাবাদ ব্যক্ত করেন। ভদ্রলোক অনেক বছর ধরে তার বাড়িতে মালী হিসেবে কাজ করেছেন। পদ মালীর হলেও প্রকৃতপক্ষে ম্যাডোনার সংসারে তিনি ছিলেন যাকে বলে সব কাজের কাজী। ম্যাডোনার অনুপস্থিতিতে তার বাড়িঘরের সাথে সাথে বাচ্চাদেরও সযতে