২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজকন্যা খুঁজছেন পরিচালক সায়মন তারিক

রাজকন্যা খুঁজছেন চিত্র পরিচালক সায়মন তারিক। আর রাজকন্যাটির সন্ধান পেলে তাকে দিয়ে অভিনয় করিয়ে নিবেন এই পরিচালকের তৃতীয় ছবিতে। সায়মন তারিকের স্বপ্নে দেখা রাজকন্যা ছবির জন্য আনকোরা নায়িকা খুঁজছেন। তথ্যটি জানালেন পরিচালক নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 05:36 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজকন্যা খুঁজছেন চিত্র পরিচালক সায়মন তারিক। আর রাজকন্যাটির সন্ধান পেলে তাকে দিয়ে অভিনয় করিয়ে নিবেন এই পরিচালকের তৃতীয় ছবিতে। সায়মন তারিকের স্বপ্নে দেখা রাজকন্যা ছবির জন্য আনকোরা নায়িকা খুঁজছেন। তথ্যটি জানালেন পরিচালক নিজেই। রাজ ফিল্মের ব্যানারে এই ছবিতে শাকিব খানের অভিনয় করার কথা রয়েছে। নায়িকা খোঁজার ব্যপারে সাইমন তারিক বলেন, "ছবির নাম স্বপ্নে দেখা রাজকন্যা এই নামের প্রতি সুবিচার করতে গিয়েই নতুন নায়িকা খুঁজছি। নায়িকার চেহারা দেখলে মনে হতে হবে আসলেই স্বপ্নে দেখা রাজকন্যা। কেউ যদি আগ্রহী হন তাহলে ফোন করতে পারেন ০১৭১ ২৭০ ১৭৯৯ এবং ০১৮১ ৮৫৮ ০৯৫৭ নম্বরে। নায়িকা পেয়ে গেলেই ছবির কাজ শুরু করব।" সায়মন তারিকের প্রথম পরিচালিত ছবি কাফেলা। দ্বিতীয় ছবি এ চোখে শুধু তুমি। এই পরিচালকের দ্বিতীয় ছবিটি মুক্তি পাচ্ছে ১৫ এপ্রিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/২৩৩২ঘ.