২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অব্যহতি চান গিয়ার

শিল্পা শেঠীকে জনসমক্ষে চুমু দেওয়ার বিড়ম্বনা হলিউড তারকা রিচার্ড গিয়ারকে এখনো তাড়া করে ফিরছে। ১১ ফেব্র"য়ারি তার নামে জয়পুর আদালত থেকে প্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বলা হয়েছে তিনি ভারত ছাড়তে পারবেন না। গিয়ার অবশ্য তার আগেই ভারত ছেড়ে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- শিল্পা শেঠীকে জনসমক্ষে চুমু দেওয়ার বিড়ম্বনা হলিউড তারকা রিচার্ড গিয়ারকে এখনো তাড়া করে ফিরছে। ১১ ফেব্র"য়ারি তার নামে জয়পুর আদালত থেকে প্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বলা হয়েছে তিনি ভারত ছাড়তে পারবেন না। গিয়ার অবশ্য তার আগেই ভারত ছেড়ে গেছেন। ভারতের জিনিউজডটকম জানিয়েছে, আসছে শুক্রবারে গ্রেপ্তারি পরোয়ানা থেকে অব্যহতি পেতে গিয়ার সুপ্রিম কোর্টে আপিল করবেন। কারণ আগামী ২১ মার্চ তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাইলামার সঙ্গে গিয়ারের সাক্ষাৎ করার কথা। আইনি সমস্যা বজায় থাকলে তার আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি বিশেষ বিবেচনায় এনে উচ্চ আদালত শুনানির অগ্রিম তারিখ নির্ধারণ করেছেন। শিল্পা শেঠীর গ্রেপ্তারি পরোয়ানা আপাতত স্থগিত রেখে মুম্বাই আদালতে মামলা স্থানান্তরিত করা হয়েছে। মামলা প্রসঙ্গে গিয়ার জানিয়েছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংবাদ মাধ্যমকে চাঙ্গা রাখতে তাকে হয়রানি করা হচ্ছে। উল্লেখ্য যে জয়পুরের বাসিন্দা পুনম চন্দ্র ভান্ডারি রিচার্ড গিয়ার ও শিল্পা শেঠীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ এসএস/ওএস/এমআইআর/২৩৩০ঘ.