২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হকি নিয়ে প্রচারনা

৮০ বছরের ইতিহাসে এবারই প্রথম হেরে যাওয়ার কারণে অলিম্পিকে অংশগ্রহনের পথ বন্ধ হল ভারতীয় হকি দলের। তাতে কী! শাহরুখ খান একে স্বাভাবিক ব্যাপার বলে উল্লেখ করেছেন। কিং খান তার আইপিএল এর কোলকাতা নাইট রাইডার্স টিমের উদ্বোধনী অনুষ্ঠানে হকি নিয়ে যথেষ্ট আশাবাদ ব্যক্ত করেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ৮০ বছরের ইতিহাসে এবারই প্রথম হেরে যাওয়ার কারণে অলিম্পিকে অংশগ্রহনের পথ বন্ধ হল ভারতীয় হকি দলের। তাতে কী! শাহরুখ খান একে স্বাভাবিক ব্যাপার বলে উল্লেখ করেছেন। কিং খান তার আইপিএল এর কোলকাতা নাইট রাইডার্স টিমের উদ্বোধনী অনুষ্ঠানে হকি নিয়ে যথেষ্ট আশাবাদ ব্যক্ত করেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার। ভারতীয় হকির এবারকার হার কেউই মানতে পারছেন না। হাজার হলেও জাতীয় খেলা হকি। তাছাড়া হকিতে ভারতের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। চাক দে ইন্ডিয়া ছবিতে শাহরুখ হকি কোচ হিসেবে যে শক্তিশালী অভিনয় করেছেন তার পিছনেও ছিল হকির প্রতি নিখাদ ভালোবাসা। তাই সবার মন থেকে গ্লানি দূর করে সান্ত্বনা আর উৎসাহ যোগাতে শাহরুখ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছেন। চাকে দে'র কোচ বলেন, "সব খেলায় হার-জিত আছে। সব সময় আমরা জিতব এমন তো কোন কথা নেই। জিততে পারলে হারতেও পারব। তবে হেরে যাওয়ার কষ্ট ভুলে যাওয়াই ভালো। এবার ক্রিকেটে ভারতের কাছে অসেট্রলিয়া হেরে গেছে তার মানে তো এই নয় যে অস্ট্রেলিয়ার কাহিনী একেবারে শেষ।" ক্রিকেটের মত হকি কিংবা ফুটবল এগুলো নিয়ে তার কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, "ক্রিকেট আমাদের দেশে এখন জনপ্রিয় খেলার পাশাপাশি জনপ্রিয় বাণিজ্যও বটে। লাভজনক হলে যে কোন খেলাকেই আমি অনেক দূর নিয়ে যেতে চেষ্টা করব। চাক দে-র মাধ্যমে সবার মাঝে হকি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছি, সুযোগ পেলে অন্যান্য খেলাও ছবিতে তুলে ধরতে চাই।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২৩৩০ঘ.