মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিখ্যাত গায়ক নুসরাত ফতেহ আলী খানের মিউজিক ভিডিওতে 'আফরিন' গানের মডেল লিজা রে'র কথা মনে থাকবে অনেকেরই। ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ থেকে রুপালী পর্দায় উঠে এসেছিলেন অসাধারণ ফিগারের মালকিন, অভিনয় করেছেন বলিউডের 'কসুর' সহ কয়েকটি ছবিতে। তারপর হাওয়া। কোথাও কোন খবর নেই তার। দীর্ঘ দিন পরে আবার তিনি ফিরে এসেছেন ভারতে, উদ্দেশ্য 'স্টেলা' নামের একটি কমেডি ছবিতে অভিনয়। খবর এনডিটিভির।
কসুর ছাড়া তার আরও দুটি ছবি হল ওয়াটার এবং কিল, কিল ফাস্টার। বিতর্কিত 'আই ক্যানট থিংক স্ট্রেইট' ছবিতে সমকামী চরিত্রেও অভিনয় করেন। শ্রীলংকায় চিত্রায়িতওয়াটার এ তার অভিনয় সমালোচকদের প্রশংসা পায়, ছবিটি অস্কার মনোনয়নও পেয়েছিল।
ভাল হিন্দি বলতে না পারার কারণেই বলিউড ছেড়ে কানাডায় ফিরে গিয়েছিলেন লিজা। কসুর তার একমাত্র হিন্দি ছবি। ছবিতে তার বিপরীতে ছিলেন আফতাব শিবদাসানি। এখানে তার কন্ঠ হিন্দিতে ডাব করা হয়েছিল।
হিন্দি না জানা এই অভিনেত্রীকে যখন দীপা মেহতা ওয়াটার ছবিতে সাধারণ বিধবার চরিত্রে নেন তখন অনেকেরই ভ্র
bdnews24