২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোডি ফস্টারকে হুমকি দিয়ে

অস্কার বিজয়ী তারকা জোডি ফস্টারকে চিঠি লিখে নানারকম হুমকি দিয়েছিল এক লোক। মঙ্গলবার লস এঞ্জেলস বিমানবন্দরে বোমা হামলার ভয় দেখিয়ে মেইল করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

বোস্টন, মার্চ ১২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- অস্কার বিজয়ী তারকা জোডি ফস্টারকে চিঠি লিখে নানারকম হুমকি দিয়েছিল এক লোক। মঙ্গলবার লস এঞ্জেলস বিমানবন্দরে বোমা হামলার ভয় দেখিয়ে মেইল করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ম্যাসাচুসেটসের হলিস্টন এলাকার ৪২ বছরের মাইকেল স্মেগালের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জেলা আদালত অভিযোগ আনে এই মর্মে যে, গত বছর ডিসেম্বরের শুরুর দিকে সে ভ্যান ন্যুস বিমানবন্দরে ভয় দেখিয়ে একটি চিঠি পাঠায়। জোডি ফস্টার সহ অনেক তারকা, বিজনেস এক্সিকিউটিভ ছাড়াও বিমান বন্দর ও লস এঞ্জেলসের অন্যান্য ঠিকানায় পাঠানো তার শতাধিক চিঠির অনুরুপ এই চিঠি। ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে ২০০৮ সালের জানুয়ারির মধ্যে এই চিঠিগুলি পাঠিয়েছে সে। দু'বার অস্কার বিজয়ী অভিনেত্রী জোডি ফস্টার ২০০৪ সালের শুরুর দিকে ম্যাসাচুসেটস থেকে বেনামা চিঠিটি পান। ২০০৫ সালে স্মেগাল পুলিশের কাছে এ ধরণের চিঠি পাঠানোর কথা স্বীকার করেন এবং লিখিত হলফনামায় অঙ্গীকার করেন যে এ ধরনের কাজ তিনি আর করবেন না। এবার যদি আদালতে দোষী সাব্যস্ত হন স্মেগাল তাহলে তাকে ১০ বছর কারাভোগ করতে হবে। পরে আরও তিন বছর বিশেষ তত্ত্বাবধানে মুক্তি পাবেন তিনি। এছাড়াও তার আড়াই লাখ ডলার জরিমানা হবে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৩৮ঘ.