২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রজনীকান্তের জীবনীগ্রন্থ

এতদিনে বোধ হয় রজনীকান্ত তার যথার্থ স্বীকৃতি পেলেন। দক্ষিণে তুমুল জনপ্রিয় হলেও তার কোন জীবনী রচিত হয়নি এতোদিন। এ দিক দিয়ে তার সমসাময়িক অমিতাভ বচ্চন আর সেদিনকার শাহরুখ খান অনেক সৌভাগ্যবান বলতে হবে। কারণ বহু আগেই তাদের জীবনী লেখা হয়ে গেছে। দেরিতে হলেও রজনীকান্তের জীবনী প্রকাশ করেছে ভারতের ওম বুকস ইন্টারন্যাশনাল। মূল্য ৪৯০ রুপি। খবর দি হিন্দু পত্রিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এতদিনে বোধ হয় রজনীকান্ত তার যথার্থ স্বীকৃতি পেলেন। দক্ষিণে তুমুল জনপ্রিয় হলেও তার কোন জীবনী রচিত হয়নি এতোদিন। এ দিক দিয়ে তার সমসাময়িক অমিতাভ বচ্চন আর সেদিনকার শাহরুখ খান অনেক সৌভাগ্যবান বলতে হবে। কারণ বহু আগেই তাদের জীবনী লেখা হয়ে গেছে। দেরিতে হলেও রজনীকান্তের জীবনী প্রকাশ করেছে ভারতের ওম বুকস ইন্টারন্যাশনাল। মূল্য ৪৯০ রুপি। খবর দি হিন্দু পত্রিকার। মজার ব্যাপার হল বইটি লিখেছেন চক্ষু বিশেষজ্ঞ গায়ত্রী শ্রীকান্ত, যিনি কোনদিন রজনীকান্ত'র মুখোমুখি হননি। বলিউড তারকাদের নিয়ে যেমন হৈচৈ হয় তেমনটি রজনীকান্তের বেলায় হয়নি। অথচ তার জীবন যেমন সংঘাতময় তেমনই চমকপ্রদ। লেখকের মতে, রজনীকান্তের চমকপ্রদ জীবন উপেক্ষিত রয়ে গেছে। এর একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দেবার তাগিদ থেকেই লেখিকা তার জীবনী প্রকাশ করেছেন বলে জানান। আজকের সুপারস্টার রজনীকান্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। অবহেলিত শৈশবে তিনি ছিলেন মাতৃস্নেহবঞ্চিত। কুলিগিরির মাধ্যমে তার পেশাগত জীবনের সূচনা। এরপরে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করেছেন দীর্ঘ দিন। ঘটনাক্রমে চমকপ্রদ উত্থান ঘটেছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তী রজনীকান্তের। বইটি লিখতে গিয়ে লেখিকা তথ্য সংগ্রহ করেছেন ইন্টারনেট আর রজনীকান্তের স্ত্রীর কাছ থেকে। ইতিমধ্যে বইয়ের ২০০০০ কপি বিক্রি হয়ে গেছে। এখন তামিল, কানাড়া, তেলুগু, হিন্দি, মারাঠি আর জাপানি ভাষায় বই অনুবাদের কাজ চলছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/২০৩৫ঘ.