মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মাত্র ৩৪ বছরেই পপতারকা রবি উইলিয়ামসের ভিমরতি হল কীনা কে জানে। তিনি খুব শিঘ্রই সঙ্গীতজগতে ইস্তফা দিতে যাচ্ছেন, তাও আবার ভিনগ্রহবাসী নিয়ে গবেষণার জন্য। খবর জিনিউজডটকমের।
রবি এ যাবৎ তিন তিনবার ভিনগ্রহ-যান দেখেছেন বলে দাবী করছেন। প্রথমবার দেখেছিলেন ব্রিটেনে সেই ছোটবেলায়। দ্বিতীয়বকার যুক্তরাষ্ট্রের এক হোটেল থেকে। আর তৃতীয়বার দেখেন তার বাড়ির বারান্দা থেকে, কাকতালীয়ভাবে সে সময় তিনি ভিনগ্রহবাসীদের নিয়েই গান রচনা করছিলেন।
যেহেতু ভিনগ্রহবাসীরা বার বার তাকে দেখা দিয়েছে, তাই তিনি এখন তাদের নিয়েই পুরোপুরি গবেষণা করবেন। এখন থেকে নিজেকে পপতরকার চেয়ে ইউএফওলজিস্ট হিসেবেই দেখতে চান রবি।
এখানেই শেষ নয়। রবি উইলিয়ামস ভূতেও বিশ্বাস করেন। তার সরলোক্তি, "মানুষ আমাকে পাগল ভাবতে পারে। ভাবুক। আদতেও আমি তাই।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/২০৩৩ ঘ.
bdnews24