মার্চ ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড কোরিওগ্রাফার সারোজ খান তার প্রথম পরিচালিত ছবিতে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কাকে অফার করেছিলেন। কিন্তু প্রিয়াঙ্কা প্রথমে রাজি হলেও পরে মত পাল্টান। তার ধারণা, এই ছবিতে অভিনয় করলে বাণিজ্যিক ছবিতে তার ইমেজ নষ্ট হয়ে যাবে। ছবির কাজ এই মাসে শুরু হওয়ার কথা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
বলিউডের প্রবীন নৃত্যশিল্পী সারোজ খানের পরিচালনায় নির্মিতব্য 'সাতি'র চিত্রনাট্য লিখেছেন ম্যাকারান্ড দেশপান্ডে। সারোজ তার প্রথম ছবিতে প্রিয়াঙ্কাকে নেওয়ার জন্য তার সাথে যোগাযোগ করেন। প্রথমে মত দিলেউ পরে প্রিয়াঙ্কা তাকে চারবার দেখা করার কথা দিয়েও তার সাথে দেখা করেননি। পঞ্চমবার সারোজ তার সাথে দেখা করতে গেলে আরো তিনটি ছবির কাজে ব্যস্ত থাকায় তার কাছে সিডিউল ফাঁকা নেই বলে জানান প্রিয়াঙ্কা।
সারোজের এক ঘনিষ্ট জন বলেন যে, সারোজ প্রিয়াঙ্কাকে খুব পছন্দ করেন। তাই তিনি তার প্রথম ছবির কাজ প্রিয়াঙ্কাকে নিয়ে করতে চেয়েছিলেন। তিনি এজন্য প্রিয়াঙ্কাকে তার চাহিদামাফিক পারিশ্রমিক দিতেও রাজি ছিলেন। প্রিয়াঙ্কার উচিত ছিল প্রথমেই সারোজকে এ ব্যাপারে পরিষ্কার কিছু জানিয়ে দেয়া।
সারোজ এর আগে তার আরেক পছন্দের নায়িকা মাধুরী দিক্ষিতকে নিয়েও কাজ করতে চেয়েছিলেন। কিন্তু মাধুরীও তাকে ফিরিয়ে দিয়েছিলেন। এখন দেখার বিষয় সারোজ তার প্রথম পরিচালিত ছবি হিসেবে কাকে নায়িকা হিসেবে পান।
বিডিনিউজটোয়েন্টিফোডটকম/টিএটি/এমআইআর/১৯৩৫ ঘ
bdnews24