২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ মার্চ 'দুই পুরুষ' এর মহরত

মাল্টিমিডিয়া প্রোডাকশন প্রযোজিত চাষী নজরুল ইসলাম পরিচালিত 'দুই পুরুষ' এর মহরত ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। ছবিতে প্রয়াত নায়ক মান্নার অভিনয় করার কথা ছিল। এখন দুই পুরুষ এ নাম ভূমিকায় অভিনয় করবেন রিয়াজ ও শোয়েব । এছাড়াও অভিনয় করবেন মৌসুমী, নিপুন, কাজী হায়াত সহ অনেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম) -- মাল্টিমিডিয়া প্রোডাকশন প্রযোজিত চাষী নজরুল ইসলাম পরিচালিত 'দুই পুরুষ' এর মহরত ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। ছবিতে প্রয়াত নায়ক মান্নার অভিনয় করার কথা ছিল। এখন দুই পুরুষ এ নাম ভূমিকায় অভিনয় করবেন রিয়াজ ও শোয়েব । এছাড়াও অভিনয় করবেন মৌসুমী, নিপুন, কাজী হায়াত সহ অনেকেই। এটা শোয়েবের দ্বিতীয় ছবি। এর আগে তারেক মাসুদের মাটির ময়না'র মাধ্যমে শোয়েবের চলচ্চিত্রে অভিষেক ঘটে। এ ছবিতে অভিনয়ের ব্যাপারে শোয়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ভাল গল্প ও পরিচালক পেয়েছি, তাই ছবিটি করছি।" ছবির ব্যাপারে মৌসুমী বলেন, "ছবিটিতে মান্না ভাইয়ের অভিনয়ের কথা ছিল। তবে রিয়াজ ও শোয়েবও ভাল করবে।" বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এনএএম/এমআইআর/২০০৫ ঘ