মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রথমবারের মত ধারাবাহিক নাটক নির্মাণ করলেন কবি ও নাট্য পরিচালক টোকন ঠাকুর।
নিজের রচনা ও পরিচালনায় নাটকটির নাম 'সেন্ট্রাল মেন্টাল হাসপাতাল'।
২৬ পর্বের এই ধারাবাহিক এ অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, কুসুম শিকদার, নাফিজা, শাহির হুদা রুমি প্রমুখ।
নাটকটির কাহিনী গড়ে উঠেছে একজন মানসিক প্রতিবন্ধী তরুণীকে কেন্দ্র করে।
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে চ্যানেল আইতে প্রচারিত হতে যাওয়া এই ধারাবাহিকটি সম্পর্কে টোকন ঠাকুর বলেন, "এর আগে আমার বেশ কয়েকটি এক খন্ডের নাটকের সাফল্যের কারণে ধারাবাহিক নাটক নির্মাণে উৎসাহী হয়েছি।"
টোকন ঠাকুরের রচনা ও পরিচালনায় এক খন্ডের উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে - 'পুতুল বউ', 'ভূতনী', 'টিকটিকি' ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/এমআইআর/১৮৫০ঘ.
bdnews24