মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মাত্র এক ছবিতে অভিনয় করেই রীতিমতো সুপারস্টার বনে গেছে শিশু তারকা দারশিল সাফারি। নয় বছর বয়সী দারশিল সাফারিকে এরই মধ্যে ব্রান্ড অ্যাম্বাসাডর করেছে মুম্বাই এর ট্রাভেল কোম্পানি কেসারি। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
ক্ষুদে তারকাকে সুইজারল্যান্ডে নিয়ে যাচ্ছে কোম্পানিটি। সেখানে বিজ্ঞাপনের কাজে সাত দিন থাকতে হবে তাকে।
দারশিলকে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, মাস্তি কি পাঠশালা নামে ছাত্রদের জন্য এক বিশেষ ট্যুরের জন্যই নেওয়া হয়েছে তারে জমিন পর এর তারকাকে।
ছাত্রদের মধ্যে তার জনপ্রিয়তার কথা বিবেচনা করে তাকে কেসারির ব্রান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে বলে জানিয়েছেন
কেসারির একজন মুখপাত্র।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএন/এমআইআর/১৮৩৩ঘ.
bdnews24