মার্চ ৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হলিউডের তারকা অভিনেত্রী উইনোনা রাইডার ব্ল্যাক সেনেট ব্যান্ডের গিটারিস্ট রিলো ক্যালির সঙ্গে বাগদানের খবর দিয়ে হলিউডের সবাইকে চমকে দিয়েছেন।
এতদিন তাদের দুজনের প্রেমের খবরটা সবাই জানলেও তাদের বাগদানের খবর সম্পর্কে কেউ জানত না। কিন্তু গত মাসের ২৮ তারিখ প্যারিসের ফ্রান্স ফ্যাশন সপ্তাহ ২০০৮ এর শেষ দিন উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের এই দুই তারকা তাদের বাগদানের সংবাদ দেন।
তবে রাইডারের ব্যক্তিগত প্রতিনিধি মারা বাক্সবাম তার বাগদানের কথা অস্বীকার করেন।
মারা বলেন, "রাইডারের বাগদানের সংবাদটি সঠিক নয়। তারা দুজনে দুজনকে পছন্দ করেন এবং তারা একসঙ্গে কিছু সময় কাটাচ্ছেন। তবে তারা প্রেম করছেন বলে যে ধারণা প্রচলিত আছে তা সত্য নয়।"
রাইডারের সঙ্গে সেনেটের প্রথম দেখা হয় 'ওয়াটার পিল' ছবির সেটে। তবে কোন শিল্পীর সঙ্গে রাইডারের প্রেমের কাহিনী এটাই প্রথম নয়।
রাইডারের সঙ্গে এর আগে হলিউডের নামকরা অভিনেতা জনি ডেপের প্রেম ছিল। তবে অভিনেতার চেয়ে সঙ্গীত শিল্পীদের প্রতিই তার আগ্রহ বেশি। সেনেট ছাড়াও ডেভেফ্রানার, এডাম ডুরিটজ, ডেভ গ্রোল এবং জেকে এর সঙ্গে রাইডারের সম্পর্ক ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএটি/ওএস/এমআইআর/১০৩৭ঘ.
bdnews24