২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যোধা আকবর এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট

মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট 'যোধা আকবর' ছবির প্রদর্শনীর ব্যাপারে উত্তর প্রদেশ, হরিয়ানা ও উত্তরাঞ্চল সরকারের নিষেধাজ্ঞাকে স্থগিত ঘোষণা করেছে। খবর ভারতের একাধিক সংবাদ সংস্থার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মার্চ ৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট 'যোধা আকবর' ছবির প্রদর্শনীর ব্যাপারে উত্তর প্রদেশ, হরিয়ানা ও উত্তরাঞ্চল সরকারের নিষেধাজ্ঞাকে স্থগিত ঘোষণা করেছে। খবর ভারতের একাধিক সংবাদ সংস্থার। প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণাণ ও বিচারপতি আর ভি রবীন্দ্রান এবং জে এম পাঞ্চাল এর সমন্বয়ে গঠিত এক বেঞ্চ ১৪ মার্চ পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করে। এর আগে ছবিটির প্রযোজক ইউটিভি সফটওয়্যার কমিউনিকেশন এক আবেদনে ওইসব নিষেধাজ্ঞা বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিক কোর্টে আবেদন করেন। সিনিয়র পরামর্শক অশোক দেশাই জানান এ কথা। দেশাই বলেন যে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর কাছ থেকে ছবি প্রদর্শনের ব্যাপারে অনুমতি পত্র নিয়েই আমরা ছবি মুক্তি দিয়েছি। তারপরও একের পর এক রাজ্য সরকার প্রশাসনিক নির্দেশ জারি করে ছবি প্রদর্শনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে চলেছে। দি হিন্দু পত্রিকার সাবেক প্রকাশক ও প্রযোজক এস রঙ্গরাজন এর তামিল ছবি 'ওরে ওরু গ্রামাথাইল' ছবির ব্যাপারে আদালতের রায়ের উদাহরণ টেনে দেশাই বলেন যে, কিছু মিছিল, সমাবেশ বিক্ষোভ আর সহিংসতার হুমকির কারণে বাক স্বাধীনতাকে রুদ্ধ করা ঠিক নয়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৩৪ ঘ