২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত উচ্চ আদালতে 'যোধা আকবর'

'যোধা আকবর' নিয়ে চলমান দ্বন্দ্ব অবসানের লক্ষে এই ছবির প্রযোজকদের শেষ পর্যন্ত উচ্চ আদালতের দ্বারস্থ হতে হল। মুক্তির পর থেকেই বিভিন্ন রাজপুত সংগঠন এই ছবির কাহিনী নিয়ে প্রতিবাদ জানাতে থাকে। সম্ভাব্য সংঘাত এড়াতে রাজস্থান, পাঞ্জাব সহ ভারতের বেশ কয়েকটি প্রাদেশিক সরকার ছবিটির প্রদর্শন বন্ধ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- 'যোধা আকবর' নিয়ে চলমান দ্বন্দ্ব অবসানের লক্ষে এই ছবির প্রযোজকদের শেষ পর্যন্ত উচ্চ আদালতের দ্বারস্থ হতে হল। মুক্তির পর থেকেই বিভিন্ন রাজপুত সংগঠন এই ছবির কাহিনী নিয়ে প্রতিবাদ জানাতে থাকে। সম্ভাব্য সংঘাত এড়াতে রাজস্থান, পাঞ্জাব সহ ভারতের বেশ কয়েকটি প্রাদেশিক সরকার ছবিটির প্রদর্শন বন্ধ করে দেয়। এর আগে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিভি সফ্টওয়্যার কমিউনিকেশন জানিয়েছিল, ছবির প্রদর্শন নিয়ে যদি বেশি ঝামেলা হয় তবে দরকার হলে তারা ভারতের উচ্চ আদলতে যাবেন। স