২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবেকের দংশনে বিবেকের ছবিতে শাহরুখ

প্রযোজক বিবেক বাসওয়ানির 'দুলহা মিল গ্যায়া' ছবি থেকে শাহরুখ খান নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। নতুন খবর হল এই ছবি থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত পাল্টেছেন এসআরকে ওরফে শাহরুখ খান। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রযোজক বিবেক বাসওয়ানির 'দুলহা মিল গ্যায়া' ছবি থেকে শাহরুখ খান নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। নতুন খবর হল এই ছবি থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত পাল্টেছেন এসআরকে ওরফে শাহরুখ খান। খবর টাইমস অফ ইন্ডিয়ার। টাইস অফ ইন্ডিয়া জানায়, 'দুলহা মিল গ্যায়া' ছবিতে শাহরুখের অতিথি শিল্পী হিসেবে কাজ করার কথা ছিল। কিন্তু চরিত্রটি যখন অতিথি শিল্পী থেকে পূর্ণাঙ্গ চরিত্রে রূপ নেয় তখনই এই ছবি থেকে সরে দাঁড়ান কিং খান। তাও ছবির কাজ যখন আধাআধি শেষ হয়েছে তখনই তিনি এই কান্ড ঘটান। প্রথমে সরে দাঁড়িয়ে আবার ফিরে আসার কারণ হিসেবে জানা গেছে, ছবি থেকে সরে দাড়ানোর পর বিবেক বাসওয়ানি শাহরুখকে পুরনো সম্পর্কের দোহাই দিয়ে ইমোশনালি ব্লাকমেইল করে এসএমএস করেন। এই প্রযোজক মনে করিয়ে দেন বলিউডে শক্ত মাটি পেতে তিনি কিভাবে শাহরুখকে সাহায্য করেছিলেন। এই এসএমএস পড়ে শুধুমাত্র বিবেকের দংশনেই আবারও বিবেকের ছবির কাজ শেষ করতে রাজি হয়েছেন শাহরুখ খান। এ থেকে আবারও প্রমানিত হল বন্ধুদেরকে কখনও ভোলেননা বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএন/ওএস/এমআইআর/২০১১ঘ.