২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন কমাবেন না শার্লিজ থেরন

যদিও বিভিন্ন প্রতিষ্ঠান বলছে, মাত্র ৫ পাউন্ড ওজন কমালেই শার্লিজ থেরন সুপার মডেল হয়ে যাবেন। কিন্তু সেটা করতে মোটেই রাজি নন শার্লিজ থেরন। তিনি যেরকম আছেন তেমনই থাকতে চান। দি টাইমস অফ ইন্ডিয়া ওয়েবসাইট এ প্রকাশিত এক খবরে শার্লিজ থেরন বলেন, "অনেক বড় মডেল হওয়ার ক্ষমতা আমার এখনই আছে। কিন্তু এখন মডেলিং এর চাইতে নাচেই আমার ঝোঁক বেশি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- যদিও বিভিন্ন প্রতিষ্ঠান বলছে, মাত্র ৫ পাউন্ড ওজন কমালেই শার্লিজ থেরন সুপার মডেল হয়ে যাবেন। কিন্তু সেটা করতে মোটেই রাজি নন শার্লিজ থেরন। তিনি যেরকম আছেন তেমনই থাকতে চান। দি টাইমস অফ ইন্ডিয়া ওয়েবসাইট এ প্রকাশিত এক খবরে শার্লিজ থেরন বলেন, "অনেক বড় মডেল হওয়ার ক্ষমতা আমার এখনই আছে। কিন্তু এখন মডেলিং এর চাইতে নাচেই আমার ঝোঁক বেশি।" সাউথ আফ্রিকার এই অভিনেত্রী বর্তমানে ব্যালে ড্যান্স শিখছেন। তিনি গত দুটি বছর মডেলিং এর সঙ্গে জড়িত ছিলেন। শার্লিজ থেরন ছোটবেলা থেকেই নৃত্য শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তার স্বপ্নটি ভেঙ্গে যায় ১৯ বছর বয়সে। কারণ তখন নাচ শিখতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়ে তাকে নাচ ছেড়ে দিতে হয়েছিল। ৩২ বছর বয়স্ক এই নায়িকা 'মনস্টার' ছবিতে অভিনয় করে ২০০৩ সালে সেরা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/২১২৮ঘ.