২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কিডন্যাপ'-এ একসঙ্গে মালাইকা ও অমৃতা

অমৃতা অরোরা এবং মালাইকা অরোরাকে এবার একইসঙ্গে পর্দায় দেখা যাবে। এই দুই বোন এবারই প্রথম একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। সঞ্জয় গোবিন্দর 'কিডন্যাপ' ছবির একটি গানে অংশ নেবেন তারা। ছবিটি প্রযোজনা করছে শ্রী আস্থাবিনায়ক সিনেভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অমৃতা অরোরা এবং মালাইকা অরোরাকে এবার একইসঙ্গে পর্দায় দেখা যাবে। এই দুই বোন এবারই প্রথম একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। সঞ্জয় গোবিন্দর 'কিডন্যাপ' ছবির একটি গানে অংশ নেবেন তারা। ছবিটি প্রযোজনা করছে শ্রী আস্থাবিনায়ক সিনেভিশন। দি টাইমস অফ ইন্ডিয়া ডটকম জানায়, ছবির একটি দৃশ্যে সঞ্জয় দত্তের সঙ্গে নাচবেন মালাইকা ও অমৃতা। গানটির সুরকার ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রিতম। আর গান গেয়েছেন সুনিধি চৌহান। জানা গেছে, চার মিনিটের এই গানের দৃশ্যে অংশ নেয়ার জন্য অরোরা বোনেরা পাচ্ছেন ৫০লাখ রুপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/২১২৬ঘ.