মার্চ ১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অমিতাভ বচ্চনের বাসা লক্ষ করে পাথর ছুড়েছেন কয়েকজন দুস্কৃতীকারী। শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বচ্চনের বাসা 'জনক' এর সামনে তারা একটি গাড়ী ভাংচুর করে। এসময় বচ্চনের বাংলোর দিকেও বোতল ও পাথর ছুঁড়ে মারে তারা। খবর আনন্দবাজার পত্রিকার।
শুক্রবার মাঝরাতে অমিতাভ বচ্চন টেলিফোনে আনন্দবাজারকে জানান, "ওই বাংলোয় আমরা থাকি না। ওখানে আমার সংস্থা এবিসিএল এর অফিস। চার জন লোক আজ রাতে জনক আক্রমণ করে পাথর অর বোতল ছোঁড়ে। ওদের গাড়ির নম্বর টোকা হয়েছে। জুহু থানায় অভিযোগও করেছি। পুলিশ দৃ
bdnews24