২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজু চৌধুরীর ২৫ তম ছবি

চিত্র নির্মাতা রাজু চৌধুরী ২৫তম ছবির কাজ হাতে নিয়েছেন। 'তুমি আমার জীবন' নামের এই ছবিতে অভিনয় করবেন শাকিব খান, কাঁকন, নিপুন, সুচরিতা, কাবিলা ও মিজু আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 04:54 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চিত্র নির্মাতা রাজু চৌধুরী ২৫তম ছবির কাজ হাতে নিয়েছেন। 'তুমি আমার জীবন' নামের এই ছবিতে অভিনয় করবেন শাকিব খান, কাঁকন, নিপুন, সুচরিতা, কাবিলা ও মিজু আহমেদ। বর্তমানে রাজু চৌধুরীর দুটি ছবি সেন্সরে আটকে আছে। একটি ছবি সেন্সর ছাড়পত্র পেলেই তিনি ২৫তম ছবির কাজ শুরু করবেন। এ প্রসঙ্গে রাজু চৌধুরী বলেন, "সেন্সরে পড়ে থাকা ২টি ছবি বাদে, আমার ২২টি ছবিই মুক্তি পেয়েছে। সেন্সরে জমা থাকা দুটি ছবির মধ্যে একটি হচ্ছে 'ঠেকাও আন্দোলন' অন্যটি 'রাজু আমার ভাই'। এর থেকে যেকোন একটি ছবি সেন্সর ছাড়পত্র পেলেই আমি 'তুমি আমার জীবন' ছবিটির কাজ শুরু করব।" তিনি আরও বলেন, 'রাজু আমার ভাই' ছবিটি আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। সেন্সর ছাড় দিলে ছবিটি এপ্রিল মাসে মুক্তি পাবে বলে আশা করি। সেন্সরে থাকা এই পরিচালকের 'ঠেকাও আন্দোলন' ছবিতে অভিনয় করেছেন আমিন খান, নিপুন, অমিত হাসান, কাকলী, মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলা প্রমুখ। এবং 'তুমি আমার জীবন' ছবিতে অভিনয় করেছেন সুচরিতা, আলী রাজ, ওমর সানী, আালেকজান্দার বো, নদী, শানু, প্রিন্স, মিশা সওদাগর, সিবা, শানু সহ আরও অনেকে। রাজু চৌধুূরী পরিচালিত প্রথম ছবিটি মুক্তি পায় ২০০২ সালে। বিরোধী দল নামের সেই ছবিতে অভিনয় করেছিলেন আমিন খান, শাহনাজ, মিজু আহমেদ সহ অনেকে। এরপর তিনি 'টোকাই থেকে হিরো', 'কেয়ামত', 'অবৈধ অস্ত্র' সহ বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/ঘ.