ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- মঙ্গলবার হলিউডের চলচ্চিত্র এবং টেলিভিশন লেখকরা গুরুত্বপূর্ন প্রযোজকদের সঙ্গে নতুন একটি চুক্তি করার মাধ্যমে কয়েকমাসব্যপী কর্ম বিরতির অবসান ঘটান।
দি রাইটার্স গিল্ড অফ আমেরিকার মতে শতকারা ৯৩.৬ ভাগ লেখক তিন বছর মেয়াদী এই চুক্তির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। চুক্তি বাস্তবায়িত হবে ২০১১ সালের মে মাসের ১ তারিখ থেকে।
গিল্ড সভাপতি প্যাটরিক ভেরোনি এই চুক্তিকে ডিজিটাল যুগের লেখকদের নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেন।
এই চুক্তি সম্পাদিত হওয়ার পর 'দি অ্যালায়েন্স অফ মোশন পিকচার্স এন্ড টেলিভিশন প্রোডিউসারস' জানায়, এখন সবাই আবার কাজে ফিরে আসবেন। লেখকদের মূল কাজ হচ্ছে কোন ধরণের বাধা ছাড়াই উন্নতমানের কাজ করা।
গত বছর নভেম্বর মাস থেকে রাইটার্স গিল্ড অফ আমেরিকার ১০ হাজার ৫শ জন লেখক বেতন ভাতা ও শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে ধর্মঘটে ছিলেন। আর এর ফলে অগণিত টিভি শো বন্ধ হয়ে গিয়েছিল।
রেস্টুরেন্ট, ট্যাক্সিক্যাব, হোটেলসহ অন্যান্য ব্যবসায়ের আয়ও কমে গিয়েছিল।
এমনকি অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও লেখকদের এই ধর্মঘট হুমকির মুখে ফেলেছিল। শেষ পর্যন্ত অবশ্য কোন
ধরণের বাধা ছাড়াই গত রবিবার অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
লেখকরা তাদের দাবি আদায়ের লক্ষে প্রায় ১০০ দিন কাজ বন্ধ রাখেন। পরে তাদের দাবি মেনে নেওয়া হবে এই আশ্বাসের ভিত্তিতে লেখকরা ফেব্র"য়ারির ১৩ তারিখে কাজে যোগ দেন।
লেখক আর প্রযোজকদের চুক্তি হলেও শ্রমিকদের বিষয়টি এখনও অমীমাংসিত আছে। এ নিয়ে খুব শিগগিরই স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এএমপিটিপির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনায় বসবে বলে জানা গেছে।
এদিকে হলিউড তারকা জর্জ ক্লুনি ইউনিয়ন নেতাদের কাজ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএন/ওএস/এমআইআর/২২৩২ঘ.
bdnews24