ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- 'ইউ মি অর হাম' ছবিতে জি লে গানটির সঙ্গে অজয় দেবগন এবং কাজলের সালসা নাচ অনেককেই মুগ্ধ করেছে। কিন্তু অনেকেই জানেন না যে মনোমুগ্ধকর এই নাচটি নাচতে গিয়ে গোড়ালি মচকে গিয়েছিল কাজলের। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
গুনী এই অভিনেত্রী চরম পেশাদারী মনোভাব বজায় রেখে মচকানো গোড়ালি নিয়েই বাকী গানের শুটিং করেন।
ছবির ইউনিটের একজন সদস্যের কাছ থেকে জানা গেছে অ্যাশলে লোবোর কোরিওগ্রাফিতে এক ক্রুজ লাইনারে ধারণ করা এই গানটির শুটিংয়ে, উপরের ডেক থেকে লাফ দেওয়ার সময় কাজলের গোড়ালি মচকে গিয়েছিল।
এ সময় তার পায়ে ৫ ইঞ্চি উঁচু হিল ছিল। বেশ ভাল রকমের আঘাত পাওয়ার পরও কিছু ব্যাথানাশক বড়ি
খেয়ে পরদিনই একই শট দেন তিনি। এ সময় অজয় বেশ শান্ত ছিলেন এবং কাজলকে ভালোভাবে কাজ করা জন্য উৎসাহ যোগান।
তার ছবিতে সালসার ব্যবহার সম্পর্কে অজয় বলেন, "চিত্রনাট্যের চাহিদানুযায়ী এরকম করা হয়েছে। ১০০জন নৃত্যশিল্পী
নিয়ে এই গানটির শুটিং বেশ ব্যয়বহুল ছিল। ওই সময় ক্রুজে মোট ৬০০ জন উপস্থিত ছিলেন। পায়ে মারাত্মক
আঘাত নিয়ে শুটিং এ অংশগ্রহণ করে কাজলের চরম পেশাদারিত্ব এবং সাহসের নমুনা দেখিয়েছে।"
কাজলকে সবাই পরিচালকের বাধ্য অভিনেত্রী হিসেবে জানেন। আর স্বামী অজয় পরিচালক হওয়াতে এক্ষেত্রে তিনি আরও বাধ্য অভিনেত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএন/ওএস/এমআইআর/২২৩১ঘ.
bdnews24