ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অভিজিৎ কদম মেমোরিয়াল ফুটবল কাপ ম্যাচে অংশ নিতে বলিউড তারকারা জড়ো হয়েছেন পুনেতে। শনিবার থেকে শুরু হয়েছে এই ক্রীড়া প্রতিযোগিতা। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
ভারতীয় বিদ্যাপীঠ এডুকেশনাল কপ্লেক্স গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্ধোধন করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার সঙ্গে ছিলেন এ বছরের 'ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার অব দি ইয়ার' সুনীল ছত্রী। যে কোন ধরনের খেলা, তা ক্রিকেট হকি কিংবা ফুটবল যাই হোক, তাতে খানের উৎসাহের কমতি নেই। খান জানান যে, এই ক্রীড়াপ্রেম তার নতুন নয়। স্কুল ও কলেজের ফুটবল দলের নেতৃত্বও দিয়েছেন তিনি।
পুনের ফুটবল ম্যাচে অংশ নেবেন সালমান খান, সোহেল খান, গোবিন্দ, দিনো মোরিয়া, সুনীল শেঠী, জায়েদ খান, কুনাল কেমু, শ্রেয়াস তলপাড়ে ও রণবীর কাপুর। পুনের টিমের সঙ্গে এই চ্যারিটি ম্যাচ খেলবেন বলিউড তারকারা। ম্যাচ শুরু হবে মার্চের ৪ তারিখ। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ এইডস ও ক্যানসার আক্রান্ত শিশুদের কল্যানে ব্যয় করা হবে।
টুর্নামেন্টের শেষ দিনে অর্থাৎ ৮ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হবেন নানা পাটেকর ও জন আব্রাহাম।
কয়েক বছর আগে এক সড়ক দূর্ঘটনায় নিহত হন মন্ত্রী ডক্টর পতঙ্গরাও কদমের ছেলে অভিজিৎ কদম। তার স্মরণে ২০০৩ সাল থেকে অভিজিৎ কদম মেমোরিয়াল ফুটবল কাপ শুরু হয়। অভিজিৎ খুব নামকরা ফুটবল খেলোয়াড় ছিলেন। তার বাবা ও ভাই বিশ্বজিৎ মহারাষ্ট্রের উদীয়মান ফুটবল খেলোয়াড়দের উৎসাহ দেওয়া ও তৈরি করার লক্ষ্যে এই ফুটবল ম্যাচের আয়োজন করেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১০৫৯ ঘ
bdnews24