২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোধা আকবরের বিরুদ্ধে মহারাষ্ট্রে বিক্ষোভ, আহত ৪০

যোধা আকবর ছবির প্রদর্শনী বন্ধ করার দাবিতে ভারতের মহারাষ্ট্রের সাংলিতে বুধবার এক সহিংস বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ফলে ৪০ জন আহত হয়। খবর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 05:05 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- যোধা আকবর ছবির প্রদর্শনী বন্ধ করার দাবিতে ভারতের মহারাষ্ট্রের সাংলিতে বুধবার এক সহিংস বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ফলে ৪০ জন আহত হয়। খবর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের। পুলিশ অভিযোগ করে যে উন্মত্ত জনতা রাষ্ট্রীয় মালিকানাধীন বাসের উপর ইট পাটকেলে ছোড়া শুরু করলে তারা বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ শুরু করে। অন্য দিকে বিক্ষোভকারীরা বলছে, কোন রকম উস্কানি ছাড়াই পুলিশ তাদের উপর হামলে পরে। প্রেক্ষাগৃহের সামনে শিবপ্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠন এক বিক্ষোভের আয়োজন করার পর উত্তেজনার সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা প্রেক্ষাগৃহের মালিককে যোধা আকবরের প্রদর্শনী বন্ধ করার ও ছবির পোস্টার সরিয়ে ফেলার আবেদন করেন। তারা অভিযোগ করেন যে এই ছবি তাদের অনুভূতিকে আহত করেছে। এরপর বিক্ষোভকারীরা শহরের শিবাজীর মূর্তির সামনে জড়ো হয়ে এক র‌্যালির আয়োজন করেন। এখান থেকেই শুরু হয় সহিংস বিক্ষোভ ও মৃদু লাঠিচার্জের ঘটনা। পুলিশ ঘটনার প্রেক্ষিতে ৮ জনকে গ্রেফতার করেছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১৫৫ ঘ