ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- হলিউডের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ব্যঙ্গ করে 'দি গোল্ডেন র্যাজবেরি অ্যাওয়ার্ড' দেওয়া হয়। এবার বলিউডেও 'বাজাতে রহো' অ্যাওয়ার্ডের মাধ্যমে ব্যঙ্গাত্মক পুরস্কার প্রদান অনুষ্ঠান চালু হল। ভারতের একটি রেডিও স্টেশন আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রথম বারই সবচেয়ে বেশি পুরস্কার জয় করলেন চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা। বলাবাহুল্য এর জন্য তিনি মোটেই রোমাঞ্চিত হননি। খবর ভারতের টাইমস অফ ইন্ডিয়ার।
প্রথমেই ভার্মা পুরস্কার পান বক্স অফিসের সবচেয়ে অসফল ছবি 'রাম গোপাল ভার্মা কি আগ' এর জন্য। 'মুক্তির আগেই সবচেয়ে বেশি আলোচিত' বিভাগে তিনি 'রেড বক্সিং গ্লাভ ট্রফি' বা 'মুষ্টিযুদ্ধের লাল দস্তানা পুরস্কার' অর্জন করেন।
এছাড়া ১৯৫৫ সালের হলিউডের 'লোলিতা' ছবির কাহিনী অবলম্বনে তৈরি 'নিঃশব্দ' ছবির জন্য ভার্মা জয় করেন 'ব্রেভারি' পুরস্কার। 'নিঃশব্দ' ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এতে দেখানো হয় বাবা অমিতাভ মেয়ের বান্ধবীর প্রেমে পড়েছেন।
অন্যান্য শিল্পীদের মধ্যে গীতিকার গুলজার 'মধ্যমমানের গীতিকার', সঙ্গীত পরিচালক প্রিতম 'নকলবাজ', ক্রিকেট খেলোয়াড় শ্রীশান্ত 'মাঠের সঙ' পুরস্কার লাভ করেন।
হলিউডের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ব্যঙ্গ করে 'দি গোল্ডেন র্যাজবেরি অ্যাওয়ার্ড' দেওয়া হয়। এবার বলিউডেও 'বাজাতে রহো' অ্যাওয়ার্ডের মাধ্যমে ব্যঙ্গাত্মক পুরস্কার প্রদান অনুষ্ঠান চালু হল।
ব্যক্তি ছাড়াও 'বাজাতে রহো' পুরস্কারের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরকে বিভিন্ন খেতাবে ভূষিত করা হয়।
খেতাবগুলো হল - অভদ্র ট্যাক্সি চালকের শহর মুম্বাই, ব্লু লাইন বাস এর জন্য 'কিলার' বা খুনে শহর দিল্লি। এছাড়া কলকাতা মহিলা যাত্রীদের হয়রানির শিকার হওয়ার শহর হিসেবে খেতাব পায়।
টিভির অনুষ্ঠানও বাদ যায়নি এই পুরস্কার থেকে।
২০০০ সালে শুরু হওয়া 'কিউ কি সাস ভি কাভি বহু থি' সিরিয়ালের 'বা' চরিত্রটি 'বৃদ্ধ মহিলার লম্বা কাল্পনিক জীবন' পুরস্কার অর্জন করে।
সঙ্গত কারণেই এসব পুরস্কার নেওয়ার জন্য জয়ীরা কেউ অনুষ্ঠানে উপস্থিত হননি। তবে আয়োজকরা এতে দমে যাননি। তারা একজন নকল রাম গোপাল ভার্মা সাজিয়ে তার হাতে পুরস্কার তুলে দেন।
এই নকল ভার্মা পড়ে ছিলেন একটি খাটো শার্ট ও শর্টস। তিনি মঞ্চে উঠে পুরস্কার নিয়ে ধন্যবাদ জানানোর সময় বলেন, "ছবি বিফল হওয়ার কারণে এর চেয়ে বেশি ভালো পোশাক পড়ার মতা আমার নাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/২১৫৩ঘ.
bdnews24