ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ক্যাটরিনা কাইফের পর এবার বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন 'ভোগ' এর প্রচ্ছদকন্যা হলেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর। খবর ভারতীয় ওয়েবসাইটের
'যব উই মেট' খ্যাত এই তারকা বলেন, "যে ছবিটি প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে সেটা প্রথম দেখেই আমার ভালো লেগেছিল। তখনই মনে হয়েছিল এই ছবিটাই দারুণ।"
তিনি আরও বলেন, "ফ্যাশন ভিত্তিক ছবি তোলা বেশ কঠিন। চলচ্চিত্রের ছবির জন্য হাসি হাসি মুখে দাড়িয়ে থাকলেই হয়। কিন্তু ফ্যাশনের ছবির জন্য অবয়বে অনেকখানি কৃত্রিমতাবিবর্জিত অভিব্যক্তি আনতে হয়।"
প্রচ্ছদের ছবিটিতে যে শুধু পোশাকের কারণেই কারিনাকে ভালো লাগছে তাই শুধু নয়, এই ধরণের প্রচ্ছদকন্যা হওয়ার জন্য কারিনার অনেকদিনের ইচ্ছে ছিল।
কারিনা বলেন, "আমার মনে হয় 'ভোগ' ম্যাগাজিনটি প্রতিটি মেয়ের জন্য জরুরী।"
বলিউডের এই অভিনেত্রীর বড় বোন কারিশমা কাপুরও এই প্রচ্ছদ দেখে যথেষ্ট প্রশংসা করেছেন।
এই প্রচ্ছদ নিয়ে কথা বলার সময়, কারিনা তার ওজন কমার রহস্যও উন্মোচন করেছেন। তিনি বলেন, "ওজন কমেছে যোগব্যায়ামের গুণে। আমি যেমন প্রতিদিন খাই-গোসল করি, তেমনি প্রতিদিন ইয়োগাও করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএন/ওএস/এমআইআর/২১৫২ঘ.
bdnews24