ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চিত্র নায়ক রুবেল নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। 'দি ওয়ান' নামের এই ছবিটির কাহিনীর বিষয়বস্তু হচ্ছে দুর্নীতি দমন। তথ্য মন্ত্রণালয় ও সেন্সর বোর্ডের অনুমতি সাপেক্ষে জুন মাস থেকে ছবির কাজ শুরু করবেন ঢালিউডের এই কুংফু নায়ক।
ছবির পাত্র পাত্রি এখনও ঠিক হয়নি। তবে রুবেল জানান, ছবিতে হুমায়ূন ফরিদীর অভিনয় করার সম্ভাবনা আছে। নায়িকা চরিত্রে অভিনয় করতে পারেন পূর্ণিমা। না হলে পপি। এছাড়া রুবেলও এই ছবিতে অভিনয় করবেন।
রুবেল বলেন, "ছবি তৈরি করার পর অনেক সময় সেন্সর বোর্ড কোন একটি বিশেষ কারণ দেখিয়ে ছবি আটকে রাখে। তাই আমার 'দি ওয়ান' ছবিটি তৈরির আগেই সেন্সর বোর্ড ও তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে নিব। এরপর ছবি তৈরির কাজ শুরু করবো।"
প্রসঙ্গেক্রমে সেন্সরে আটকে থাকা রুবেলের 'টপ সিক্রেট' ছবিটি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, "ঘুষের দেশে ছবি বানিয়ে কী লাভ! আমার প্রযোজিত সর্বশেষ ছবি 'টপ সিক্রেট' সেন্সরে জমা পড়ে আছে তিন বছর ধরে। সেন্সর বোর্ডের সদস্যরা এই ছবিটি সেন্সর ছাড়পত্র দেওয়ার জন্য আমার কাছ থেকে নগদ অর্থ চেয়েছেন। কিন্তু আমি ক
bdnews24