ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- কেন উইন্সলেটের জন্য তৈরি একটি পোশাক নিলাম হলো ২০ হাজার পাউন্ডে। টাইটানিক তারকার পোশাকটি ডিজাইন করেছিলেন ভিভিয়েন ওয়েস্টউড। নিলামের অর্থ কেট যুক্তরাজ্যের নিরাশ্রয় নাগরিকদের একমাত্র পেশাদার থিয়েটার কোম্পানি কার্ডবোর্ড সিটিজেনকে দান করেছেন। খবর বৃটিশ ওয়েবসাইটের।
৩২ বছর বয়সী তারকা ১৫ ফেব্র"য়ারি লন্ডনের নাইটসব্রিজের দি ম্যান্ডারিন অরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত নিলামে অংশ নেন। নিলামের আগে কেট পোশাকটিকে আকর্ষণীয় উল্লেখ করে বলেন, "আমি খুবই আনন্দিত যে এই নিলামের অর্থ লন্ডনের গৃহহীন মানুষদের সংগঠন কার্ডবোর্ড সিটিজেনের উপকারে লাগবে।"
তিনি বলেন, "ভিভিয়েন ওয়েস্টউড বিশেষভাবে আমার জন্য এই পোশাকটি তৈরি করেছেন। এটা সত্যিই খুব সুন্দর একটা পোশাক। যিনি নিলামে এই পোশাকটি কিনবেন, আমি নিশ্চিত এটা পরে আমি যেমন আনন্দ পেয়েছি তিনিও সেরকম আনন্দ পাবেন।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৪১ ঘ
bdnews24