ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতীয় ছবির সঙ্গে এ বছরের অস্কারের কোন যোগসূত্র থাকার কথা নয়। তবে আছে। না. শুধু শেখর কাপুরের 'এলিজাবেথ : দি গোল্ডেন এইজ' এর জন্য পাওয়া সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার নয়, মুম্বাইয়ের এক স্টুডিও এবারের একটি অস্কার পুরস্কারের অংশীদার।
এবারের অস্কারে ভিজুয়াল ইফেক্ট ক্যাটাগরিতে অস্কার লাভ করেছে দি গোল্ডেন কম্পাস। আর মুম্বাই ভিত্তিক দি রিদম অ্যান্ড হিউস স্টুডিও ছবিটির ভিজুয়াল ইফেক্টের শতকরা ২৫ ভাগ কাজ করেছে।
দি গোল্ডেন কম্পাস ছবিতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান ও ডেনিয়েল ক্রেইগ।
এ প্রসঙ্গে জানতে চাইলে রিদমের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত বুয়ালা বলেন, "আমরা দারুন উত্তেজিত এবং এটা আমাদের জন্য পরম আনন্দদায়ক মুহূর্ত। দি গোল্ডেন কম্পাস আমাদের জন্য অনেক বড় একটা প্রজেক্ট ছিল। আমাদের সবার সম্মিলিত চেষ্টাই এটাকে সফল করেছে।"
এ সাফল্যকে উদযাপন করতে শিঘ্রই রিদম তাদের মুম্বাই ও হায়দ্রাবাদের স্টুডিওতে পার্টির আয়োজন করবে।
স্টুডিওটি বর্তমানে হলিউডের আরও কিছু মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে। এর মধ্যে আছে মামি ৩, দি ইনক্রেডিবল হাক, দি ফাস্ট অ্যান্ড দি ফিউরিয়াস ৪ ইত্যাদি।
ভারতীয় পরিচালক শেখর কাপুর পরিচালিত 'এলিজাবেথ : দি গোল্ডেন এইজ' এবারের অস্কারে সেরা কস্টিউম ডিজাইন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। পুরস্কার পান ডিজাইনার আলেক্সান্দ্রা বায়ার্ন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১৩০ ঘ
bdnews24