ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ৮০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান হয়ে গেলো রবিবার লস এঞ্জেলসে। এখানে অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে বিচিত্র পরিসংখ্যান দেয়া হলো।
৫,৮২৯ : অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এর জন্য মোট ভোট দেয়া বিচারকদের সংখ্যা।
১৯৫ : পুরস্কার গ্রহণের পর সবচেয়ে দীর্ঘ বক্তৃতা দেন রবার্ট এফ বয়েল, ১৯৫ সেকেন্ড।
৮৩ : মনোনয়ন পাওয়া সহ অভিনেতা হাল হলব্র"ক ও সহ অভিনেত্রী রুবী ডি'র বয়স।
৬৩ : বিদেশী ভাষার ক্যাটাগরিতে জমা পরা ছবির সংখ্যা।
৪৩ : অনুষ্ঠানে বিগত যাদের স্মরণ করা হয়েছে তাদের সংখ্যা।
২১ : জুনো ছবির তারকা ও সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া এলেন পেইজের বয়স।
১৭ : ওয়ানস ছবিটি চিত্রায়িত করতে যে কয়দিন লেগেছে। ছবিটি সেরা মৌলিক সঙ্গীত ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
১৩.৫ : ইঞ্চিতে অস্কার স্মারকটির উচ্চতা।
১২ : সেকেন্ডে সংক্ষিপ্ততম বক্তৃতা। কস্টিউম ডিজাইনার ক্যাটাগরিতে অস্কার বিজয়ী আলেক্সান্দ্রা বাইরনি পুরস্কার নেওয়ার পর এ বক্তৃতা দেন।
৬ : টকটকে লাল পোশাক পরা বিখ্যাত তারকাদের সংখ্যা।
২ : ওয়ানস ছবিটি চিত্রায়িত করতে যে কয়টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
১ মিলিয়ন : চিত্রনাট্যকার ডিয়াবলো কোডিকে ১ মিলিয়ন ডলার মূল্যের একজোড়া জুতা পরে অস্কার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা পরেননি শেষ পর্যন্ত।
০ : কেবিন ও'কনেল যে কয়বার অস্কার পুরস্কার পান। এই ঝানু শব্দ মিশ্রক এ যাবৎ মোট ২০ বার মনোনয়ন পেয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/ এমআইআর/১২২৪ ঘ
bdnews24