সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস: সাবিনা সম্মানিত
সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এ আজীবন সম্মাননা পেয়েছেন জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩য় সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে সাবিনার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সঙ্গীত অঙ্গনের ১৯টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের পুরস্কৃত করা হয়।
