ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চিত্র পরিচালক আবু সাইয়ীদ পঞ্চমবারের মত চলচ্চিত্র নির্মাণ করছেন। চিত্রনাট্য রচনা ও পরিচালনায় থাকছেন তিনি নিজেই। চলচ্চিত্রটির নাম 'রূপান্তর'।
মার্চ মাসের শেষ সপ্তাহে শেরপুরের নালিতাবাড়ির ইকো পার্কে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।
ছবিটি সম্পর্কে আবু সাইয়ীদ বলেন, "ছবির সকল প্রস্তুতি প্রায় শেষ। তবে ফেরদৌস ছাড়া এখনো অন্য কোন পাত্র-পাত্রী ঠিক হয়নি। অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কথাবার্তা চলছে।"
আবু সাইয়ীদ এর আগে 'কীর্ত্তণখোলা', 'নিরন্তর', 'শঙ্খনাদ' ও 'বাঁশি' ছবি ৪টি নির্মাণ করেন। এর মধ্যে 'কীর্ত্তণখোলা' ছবিটি ২০০০ সালে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা সংলাপ সহ মোট ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
আর 'নিরন্তর' ছবিটি ২০০৬ সালে ভারতে ৩৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুড়ি পুরস্কার হিসেবে রৌপ্য ময়ূর ও নগদ ৫লক্ষ রুপি লাভ করে। এছাড়া একই বছর ১১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণ চক্রম ও ১০ লক্ষ রুপি লাভ করে এবং এই উৎসবে ইন্টারন্যাশনাল ক্রিটিক অ্যাসোসিয়েশন এর বিবেচনায় সেরা ছবি হিসেবে মনোনীত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯২১ঘ.
bdnews24