ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ২৬ মার্চ স্বাধীনতা দিবসের বিশেষ নাটক নির্মাণ করছেন নাট্যকার-পরিচালক মোহন খান। নাম 'অহর্নিশ লাল সবুজ'। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের দিক দিয়ে এটি তার তৃতীয় নাটক।
২৫ ফেব্র"য়ারি থেকে শুরু হওয়া নাটকটির শুটিং চলবে ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত। এতে অভিনয় করছেন কেএস ফিরোজ, শাহেদ শেরিফ খান, লিটু আনাম, দীপা খন্দকার ও ফেরদৌসি রহমান।
নাটক প্রসঙ্গে মোহন খান বলেন, "বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে আমাদের। সেই তাগিদেই আমার ব্যস্ততার মাঝেও এক খন্ডের এই নাটকটি তৈরি করছি। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে।"
এরআগে 'মুক্তি' ও 'দূরে কোথাও' নামে দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মোহন খান পরিচালনা করেছিলেন।
স্বাধীনতার দিবস উপলক্ষে নির্মিতব্য এই নাটকটি কোন চ্যানেলে প্রচারিত হবে তা এখনও ঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএ/ওএস/এমআইআর/১৯১৯ঘ.
bdnews24